SSD নিয়ে এলো গীতাঞ্জলি আমার স্বপ্ন যা শুধুমাত্র বাড়ি নয় আপনার একটি স্বপ্নের অনুভূতি। শহুরে কোলাহল থেকে বহু দূরে আপনার স্বপ্নের একটি নীড়। শুধুমাত্র জীবনের কয়েকটি মুহূর্তের জন্য নয়, কবিগুরুর সান্নিধ্য থাকুক সারা জীবনের জন্য।
অপার শান্তির ‘ভুবনডাঙ্গা’ যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মননে সৃষ্ট আজকের শান্তিনিকেতন আমার আপনার সবার প্রাণপ্রিয়। তারই মাঝে ‘গীতাঞ্জলি আমার স্বপ্ন’ যাহা তাল পিয়াল শাল-পলাশের স্নিগ্ধ সবুজ ছায়ায় এবং প্রচুর খোলা হাওয়ায় (অক্সিজেন) আপনার মধ্যে জাগিয়ে তুলবে এক নতুন কর্মোদ্দীপনা।
“আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে” কবিগুরুর সেই কোপাই পাড়েই আপনার জন্য নিয়ে এসেছি আপনার স্বপ্ন যা সর্বাধুনিক সুবিধাসহ ও মানসম্মত। প্রকৃতির কোলে এবং গুরুদেবের চিরন্তন উপস্থিতি ও আধ্যাত্মিকতার মিশেলে গীতাঞ্জলি আমার স্বপ্ন শুধুমাত্র আপনার অপেক্ষায়।

